ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ছয় তলা থেকে ঝাঁপ দিলেন মডেল গুনগুন, কী রয়েছে নেপথ্যে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০০, ১ ফেব্রুয়ারি ২০২২
ছয় তলা থেকে ঝাঁপ দিলেন মডেল গুনগুন, কী রয়েছে নেপথ্যে 
মডেল গুনগুন। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের উঠতি মডেল গুনগুন উপাধ্যায় আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর আত্মহত্যার চেষ্টা হয়েছে খবরের শিরোনাম, সৃষ্টি করছে নানা গুঞ্জন। 

এ ঘটনায় গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় অভিযোগ করেছেন। এরপরই এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যোধপুরের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দেশটির উদয়পুর থেকে যোধপুর ফেরার পর গুনগুন সোজা হোটেলে চলে যান। তখন তার বাবা রেল স্টেশনে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন।

আরো পড়ুন>>> মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ছেলে, ৩০ মিনিট পরই মৃত্যু 

ঐ হোটেলের ছয় তলা থেকে লাফ দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছিলেন গুনগুন। ছয় তলা থেকে লাফ দেওয়ার পর নীচে পার্ক করা গাড়ির উপর পড়ে যান তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে।

ঝাঁপ দেওয়ার আগে গুনগুন বাবাকে ফোন করে বলেন, আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও। এরপরই তিনি হোটেলের ৬ তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। গুনগুনের বাবা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঐ হোটেলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি ফ্যাশন শো-তে অংশ নিয়ে তিনি ঐ হোটেলে পৌঁছান সকালে। তারপর সেখান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন। 

কিন্তু ঝাঁপ দেওয়ার আগে বাবাকে ওই কথাগুলোই বা বললেন কেন? পেশাগত বা ব‍্যক্তিগত ক্ষেত্রে কি কোনো সমস্যার মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি? নাকি এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে? এর সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

আরো পড়ুন>>> জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তপ্ত বাক্যবিনিময়

পুলিশ সূত্রে জানা যায়, এ মুহূর্তে গুনগুন কথা বলার মতো অবস্থায় নেই। তাই তার জ্ঞান ফেরার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এর পিছনে কী কারণ থাকতে পারে, তার জন্য গুনগুনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের এরই মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সেখান থেকেই উঠে এসেছে কিছু সূত্র। যার সূত্র ধরে কিঞ্চিৎ অগ্রসরও হয়েছে পুলিশ। 

গুনগুনের বাবার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বেশকিছু দিন থেকেই ঐ ব্যক্তি গুনগুনের কিছু ভিডিও ফুটেজ ভাইরাল করার হুমকি দিচ্ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: অভিনেত্রী
লিংক সফলভাবে কপি হয়েছে!