ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে যে ৬ সিনেমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৭, ১ জানুয়ারি ২০২২
নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে যে ৬ সিনেমা
ফাইল ছবি

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই মুক্তির অপেক্ষায় রয়েছে আলোচিত ছয় সিনেমা। যেগুলো নিয়ে দর্শকদের আগ্রহ সিনেমাগুলো ঘোষণা হওয়ার পর থেকেই।

এক নজরে দেখে নেয়া যাক সেই ছয় সিনেমার তালিকা-

শান
নতুন বছরে যে সিনেমাগুলো মুক্তি পাবে তার মধ্য প্রথমেই রয়েছে সিয়াম এবং পুজা চেরি অভিনীত ‘শান’। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি। আগামী ৭ জানুয়ারি ‘শান’ মুক্তি পাবে। 

সিনেমাটির পরিচালক এম রাহিম, গল্প লিখেছেন আজাদ খান। ছবিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

মুখোশ
পরীমনি অভিনীত বছরের প্রথম সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন রোশান। আরো আছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়সহ অনেকে।

অমানুষ
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি আগামী ২৮ জানুয়ারি  মুক্তি পাবে। এটি রাফিয়াথ রশীদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে আরো অভিনয় করেছেন নীরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

পাপ-পূণ্য
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’ সিনেমাটি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ অনেকে।

তালাশ
সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ ফেব্রুয়ারি। এক দল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এবং আসিফ আহসান খান।

পরাণ
ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। সিনেমায় বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!