ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অল্পতে বিপদ থেকে রক্ষা পেলেন বৃদ্ধ, ক্ষমা চেয়ে ভাইরাল রনবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:১৩, ২৭ ডিসেম্বর ২০২১
অল্পতে বিপদ থেকে রক্ষা পেলেন বৃদ্ধ, ক্ষমা চেয়ে ভাইরাল রনবীর
ছবি: সংগৃহীত

মুক্তির পর-ই বক্স অফিসে বাজিমাত করছে রনবীর সিংয়ের ছবি ‘৮৩’ । গেলো শুক্রবার ছবি মুক্তির দিন থেকেই সিনেপর্দায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প দেখে আবেগে ভেসেছেন দেশবাসী। কপিল দেবের চরিত্রে রনবীর সিংয়ের অসাধারণ অভিনয় নিয়ে চলছে আলোচনা।

ঠিক এমন সময় খোদ রনবীর সিং সামনে চলে আসেন, তাহলে তো অনুরাগীদের উচ্ছ্বাস বাড়বেই। কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যে পড়েই অল্পের জন্য বিপদ থেকে বাঁচলেন মুম্বাইয়ের এক বৃদ্ধ। ভিড়ের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার আগে বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের এই তারকা।

শনিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জুহুর একটি সিনেমা হলে ‘৮৩’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রনবীর সিং। হঠাৎ সেখানে রণবীর যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীরা ভিড় জমান। ভিড়ের কারণে এক বৃদ্ধ প্রায় পড়েই যাচ্ছিলেন মাটিতে।

তখনই এগিয়ে আসেন রনবীর। নিজেই ভিড় সরিয়ে বৃদ্ধকে সাহায্য করেন। শুধু তাই নয়, গোটা ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। রনবীরের এমন আচরণে আপ্লুত নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে রনবীরের প্রশংসায় মত্ত অনুরাগীরা।

এদিকে, মুক্তির প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করেছে পরিচালক কবির খানের ‘৮৩’ ছবি। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি দর্শকদের মন ভরিয়েছে। ২৪ ডিসেম্বর সিনেমা মুক্তির দিনই ১৩-১৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে রণবীরের এই সিনেমা। ফলে আশাবাদী ছবির প্রযোজক। তাদের আশা, লম্বা দৌড়ে সবাইকে পিছনে ফেলবে ‘৮৩’।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!