ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘মাইলস ছাড়বো সেটা বলিনি, কিন্তু বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করবো ন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ৩ ডিসেম্বর ২০২১
‘মাইলস ছাড়বো সেটা বলিনি, কিন্তু বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করবো ন
শাফিন আহমেদ

দেশের ব্যান্ড সংগীতের আদর্শ হয়েই ৪০ বছর ধরে পথ চলেছে মাইলস। ব্যান্ড গানের শ্রোতাদের কাছে ‘মাইলস’ একমুঠো আবেগের নাম, আদরের নাম। এই ব্যান্ডের সদস্য এবং গায়ক শাফিন আহমেদ। সেই সঙ্গেই তিনি ওই ব্যান্ডের ‘বেস’ গিটারিস্ট। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশীয় গণমাধ্যমের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা ভিডিও পোস্ট করেছেন শাফিন আহমেদ। 

সেখানে তিনি বলেন, মাইলসের সঙ্গে আমার পথচলা শুরু ১৯৭৯ সাল থেকে। অনেক বছর পার হয়েছে। অনেক সময় এবং শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের আজকের যে সুনাম তার নেপথ্যে আমার কতটুকু অবদান সেটা অনেকেই জানেন। তারপরও একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। এই বছরের শুরু থেকে মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে আমার পক্ষে গানের কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। 

মাইলস-র সদস্যদের সঙ্গে গাইবেন না বলে পরিষ্কার জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই শাফিন আহমেদ জানান তিনি গানের জগত থেকে সরে আসবেন না। গানের জগতে তার পথচলা আগের মতই থাকবে বলেও জানিয়েছেন তিনি।

তার দাবি, ‘মাইলস’ তার নিজের হাতে গড়া ব্যান্ড। অনেক কষ্ট করে তিনি এই গানের দলকে দেশের অন্যতম সেরা ব্যান্ডে পরিণত করেছেন। তিনি বলেন, মাইলস ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সবার সঙ্গে ‘মিউজিক’ করা যায় না। এটা একটা পবিত্র কাজ। একসঙ্গে কাজ করতে গেলে একসঙ্গে অনেক সময় কাটাতে হয়। কিন্তু যেখানে মনের মিল একেবারেই নেই, সেখানে গান করা সম্ভব নয়। 
একই সঙ্গে মাইলসের নামের অপব্যবহার যেন না হয় সেটাও দেখার কথা বলেছেন শাফিন। তার মতে, এই ব্যান্ডের যে গৌরব আছে সেটা ধরে রাখতে এর সমস্ত অনুষ্ঠান স্থগিত রাখা উচিত। তিনি বলেন, মাইলসের সুনাম সেটা আমিই করেছি। কিন্তু অন্যরা এই সুনাম এবং সুধিবাভোগ করবে সেটা ভালো দেখায় না।

এর আগে, ২০১৭ সালের অক্টোবরেও শাফিন একবার এই ব্যান্ড থেকে সরে গিয়েছিলেন। কয়েকমাস পর মীমাংসা করে ব্যান্ডে ফিরে আসেন। ২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!