ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দীঘির জন্য কলকাতা থেকে নায়ক আনা হলো

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২১
দীঘির জন্য কলকাতা থেকে নায়ক আনা হলো
প্রার্থনা ফারদিন দীঘি

জেলেপাড়ার গল্প নিয়ে ‘মানব দানব’ শিরোনামের একটি সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটিতে তার নায়ক হতে যাচ্ছেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বজলুর রাশেদ চৌধুরী।

বাবা-মায়ের পথ ধরে দীঘি নাম লেখালেন চলচ্চিত্রে। দর্শক জয় করলেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে। নায়ক রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ছোট্ট শিশুর রোমান্টিক গান কিংবা ডেঞ্জারম্যান ডিপজলের সঙ্গে দুষ্টু মিষ্টি দীঘি রাতারাতি তারকা বনে গেলেন। তার নাম পৌঁছে গেল সারা দেশে।

প্রার্থনা ফারদিন দীঘি বলেন, অক্টোবর মাস থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হবে বলে আমি জেনেছি। বাকী শুটিং কোথায় হবে সেটা আমি এখনো জানি না। 

Advertisement

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বজলুর রাশেদ চৌধুরীর ভাষ্য, জেলেপাড়ার গল্পে সিনেমা এখানে গ্ল্যামারের চেয়ে অভিনয়টা বেশি দরকার। বনি ও দীঘি ভালো অভিনয় করেন, তারা চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা উপহার দেবেন বলে মনে করি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!