ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নাটক নিয়ে আসছেন তৌহিদ আফ্রিদি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ১২ মে ২০২১
নাটক নিয়ে আসছেন তৌহিদ আফ্রিদি
ফাইল ছবি

‘লাভ অ্যান্ড ডেয়ার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ আল মিরাজ। ঈদের আগের দিন রাত ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

নেট দুনিয়ার ট্রেন্ডি সময়কে ঘিরেই নাটকের কাহিনী। সোশ্যাল মিডিয়ায় আসক্ত টিনএজারদের যে কোনো ভবিষ্যত নেই, কোনো স্বপ্ন নেই। সারাক্ষণ ভাইরাল হওয়ার ধান্ধা। সেটিই তুলে ধরা হয়েছে এই নাটকে।

নাটকটির পরিচালক জানান, হিপহপ টাইপের দুই টিনএজারের প্রেমের গল্পই নাটকের মূল উপজীব্য। তারা প্রেম করে কিন্তু পালিয়ে বিয়ে করার পক্ষে না। এতে মা-বাবা মনে আঘাত পাবে, তাতে করে তারা জীবনে সুখী হতে পারবে না। এই উপলব্ধিই ইতিবাচক হয়ে ফুটে উঠেছে নাটকে।

সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছেলে-মেয়েদের জন্য নাটকটি টনিক হিসেবে কাজ করবে বলেও জানান নির্মাতা আবদুল্লাহ আল মিরাজ। তৌহিদ আফ্রিদি ছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন- স্বর্ণলতা, নৌশিন ইসলাম দিশা, সোলায়মান হাওলাদার, নিরব মেহরাজ, তানভীর রাহি প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!