ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সবার সামনে অনুশকার পোশাক ধরে টানছিলো রণবীর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৪, ২৫ এপ্রিল ২০২১
সবার সামনে অনুশকার পোশাক ধরে টানছিলো রণবীর! 
ফাইল ছবি

শেষ দু’বছরে রণবীর কাপুরের কোনো ছবি মুক্তি পায়নি সিনেমাহলে। জনপ্রিয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও অনুপস্থিত কাপুর খানদানের উত্তরসূরি এই অভিনেতা। হতাশ রণবীর ভক্তদের জন্য তাই পড়ে রয়েছে অভিনেতার পুরনো দিনের প্রচারের বিভিন্ন ভিডিও কিংবা ফুটেজ। তেমনই এক ফুটেজ ভাইরাল হল নেট-মাধ্যমে। 

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী অনুশকা শর্মার পোশাক ধরে হাতের আঙুল দিয়ে নিজের অজান্তেই ঘাঁটছেন অভিনেতা রণবীর। ওই ভিডিও ফুটেজ সামনে আসতেই রণবীর অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভেসে যায়। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন নেট মাধ্যমে ওই ফুটেজ তারা ছড়িয়ে দেন।

কিন্তু কী রয়েছে ওই ভিডিওতে? নিজেদের কোনো ছবির প্রচারে টেলিভিশন শো-তে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী অনুশকা শর্মা। শো চলাকালীন যখন অনুশকা প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে রণবীরকে দেখা যায়, অনুষ্কার পোষাক নিয়ে টানাটানি করতে। 

অনুশকার পরিধানে ছিল একটি লম্বা গাউন। কোন টেলিভিশন শো-এ এই ঘটনা ঘটেছিল তা অবশ্য জানা যায়নি। কোন ছবির প্রচারেই বা তারা গিয়েছিলেন, তাও অজানা। কেবলমাত্র পুরনো এই ভিডিওটুকুই পাওয়া গিয়েছে। তাতেই অবশ্য মুগ্ধ রণবীর ভক্তেরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!