ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সংগীত শিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২, ১১ এপ্রিল ২০২১
সংগীত শিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত
বরেণ্য সংগীত শিল্পী তপন চৌধুরী- ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য সংগীত শিল্পী তপন চৌধুরী। গত শুক্রবার (৯ এপ্রিল) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংগীত শিল্পী নিজেই। 

তিনি জানান, শরীরে জ্বর অনুভব করার কারণে করোনা পরীক্ষা করতে নমুনা দেন তপন চৌধুরী। এতে গত ৯ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

তিনি আরো জানান, তার পরিবারের সবাই কানাডা থাকেন। তারা তাকে নিয়ে বেশ চিন্তিত। তবে তার শারীরিক অবস্থা ভালো আছেন বলে জানান শিল্পী তপন চৌধুরী। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন। 

তপন চৌধুরী চার দশক ধরে কণ্ঠ শ্রমিক হিসেবে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি কানাডায় পরিবারের সঙ্গে জীবনযাপন করেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন তিনি। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সীমিত পরিসরে হওয়ায় তিনি গান পরিবেশন করতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!