[ বিনোদন ]
৭ বছর পর সেন্সরে মৌসুমীর সিনেমা
ফাইল ছবি
২০১১-১২ অর্থ বছরে সরকারি অনুদানের ছবি ‘হাডসনের বন্দুক’। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। নানা জটিলতা কাটিয়ে প্রায় ৭ বছর পর সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।
‘হাডসনের বন্দুক’ পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডি’সহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ হয়েছে।
‘হাডসনের বন্দুক’ ছবিতে মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!