[ বিনোদন ]
মিথিলা লিখলেন ‘আইরা আর মায়ের অভিযান’
ছবি: সংগৃহীত
মেয়ে আইরাকে নিয়ে বই লিখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভ্রমণবিষয়ক এই বইটির নাম ‘আইরা আর মায়ের অভিযান’।
‘লাইট অব হোপ’ নামের একটি সংস্থা এবারের বইমেলায় প্রকাশ করবে বইটি। এমনটাই জানিয়েছেন মিথিলা।
বইটি ঘিরে মিথিলার অনেক দিনের স্বপ্ন। বিষয়টি জানিয়ে মিথিলা বলেন- এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার আর আইরার তো অনেক মজার মজার অভিজ্ঞতা। মনে হতো সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও একই জার্নির ভেতর দিয়ে যেতে পারে। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র।
.png)
শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন মিথিলা। তাই শিশুদের সঙ্গে অনেকটা সময় ব্যয় করেন তিনি। এসব অভিজ্ঞতা বইটিতে উঠে এসেছে।
অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত মিথিলা। এর আগেও বই লিখেছেন। পাশাপাশি নিজের অনেক গানের কথাও লিখেছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!