[ বিনোদন ]
২৬শে ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ড’র নির্বাচন
ফাইল ছবি
টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র নির্বাচন। ২০২১-২২ মেয়াদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
এবার নির্বাচনে ১২টি পদে ৩৪জন প্রার্থী অংশগ্রহন করছেন। সভাপতি পদে নির্বাচন করছেন অনন্ত হিরা, সালাহউদ্দিন লাভলু ও দীপু হাজরা। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এম কামরুজ্জামান সাগর।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন চয়নিকা চৌধুরী, ফিরোজ খান ও রকিবুল হাসান চৌধুরী (পিকলু)। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন এস এম মহসিন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন সহিদ উন নবী।
নির্বাচনের জয়ী হলে নিজের পরিকল্পনা সর্ম্পকে তিনি বলেন, বিনোদন অঙ্গনের সমসাময়িক সব তথ্য প্রচার করাই হবে আমার কাজ। তারই অংশ হিসেবে একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে সব খবরাখবর জানান দিবেন গণমাধ্যমকর্মীদের।
‘ডিরেক্টরস গিল্ড’র এই নির্বাচনে এবার নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!