ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শুটিংয়ে কারিনার উন্মুক্ত বেবি বাম্প, তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ১৫ ডিসেম্বর ২০২০
শুটিংয়ে কারিনার উন্মুক্ত বেবি বাম্প, তোলপাড় সোশ্যাল মিডিয়া
কারিনা কাপুর

করোনা মহামারীর মধ্যেই দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কারিনা কাপুর। তবে পরিশ্রমী এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়েও বিশ্রামে চলে যাননি। কখনো স্বামী-সন্তান নিয়ে চলে যাচ্ছেন বেড়াতে। কখনো আবার শুটিংয়ে। এভাবেই আমির খানের সঙ্গে ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিং শেষ করেছেন। তবে এবার এক বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে ভাইরাল হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েই চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

উন্মুক্ত বেবি বাম্পের ছবি সোমবার ইনস্টাগ্রামে দিয়েছেন কারিনা নিজেই। ক্যাপশন ছিল ‘সেটে আমরা দুইজন’।

বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পিউমা’র জন্য এই বিজ্ঞাপনটির শুটিং করছেন কারিনা। পরনে ওয়ার্ক আউটের পোশাক। তাতেই বেবি বাম্প ক্যামেরার সামনে উন্মুক্ত হয়েছে। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

২০১২ সালে পাতৌদির নবাব পরিবারের বধূ হিসেবে পা রেখেছিলেন কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমতো তারকা তকমা পেয়েছে তৈমুর। তার হাসি, খেলা, মা-বাবার সঙ্গে মিলে খেলা করা সবই সংবাদ হয়েছে একাধিকবার।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!