ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পুরুষ হলে তামান্নার সঙ্গে প্রেম করতেন শ্রুতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১৪ ডিসেম্বর ২০২০
পুরুষ হলে তামান্নার সঙ্গে প্রেম করতেন শ্রুতি
তামান্না ভাটিয়া এবং শ্রুতি হাসান

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে তামান্না ভাটিয়ার বেশ ভালো বন্ধুত্ব। পুরুষ হলে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করতেন বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বলেন, আমার কাছে তামান্নাকে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। আমি পুরুষ হলে তার সঙ্গে প্রেম করতাম। সে তেমনই একটি মেয়ে।

কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি। একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। ২০১৬ সালের শেষ দিকে মাইকেল করসেলের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে গত বছর এপ্রিলে তাদের ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে। 

মুক্তির অপেক্ষায় আছে শ্রুতি হাসান অভিনীত ‘বাকীল সাব’। এতে পবন কল্যাণের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া রবি তেজার সঙ্গে ‘ক্র্যাক’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!