ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

করোনায় আক্রান্ত ইরেশ যাকের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২:৩৬, ১৩ ডিসেম্বর ২০২০
করোনায় আক্রান্ত ইরেশ যাকের
বাবা আলী যাকেরের সাথে ইরেশ যাকের

বাবার মৃত্যুর ১৫ দিনের মাথায় করোনাভাইরাস পজিটিভ হলেন অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের।

রবিবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া রইলো।’

এর আগে ২৭ নভেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরেশ যাকেরের বাবা কিংবদন্তি অভিনেতা আলী যাকের। মৃত্যুর দু’দিন আগে তিনি করোনা পজিটিভ হন। তবে দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ইকেডি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!