ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নাম প্রকাশের পর এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২০
নাম প্রকাশের পর এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী
ছেলেসহ শুভশ্রী গাঙ্গুলি

মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শনিবার রাজ-শুভশ্রীর পরিবারে এলো এই খুশির খবর। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে যুবান চক্রবর্তী। 

এবার ছেলের ছবিও প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় এ নায়িকা। শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হাসপাল থেকেই নিজের কোলে ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেছেন শুভশ্রী।

আরো পড়ুন>>> দেশ ছাড়লেন মিশা সওদাগর

শনিবার বেলা ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও।

এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা ছিল, বেবি কামিং ২০২০।

আরো পড়ুন>>> ভীড়ের মধ্যে বলিউড নায়িকাদের সঙ্গে যা হয়

২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!