ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দেশ ছাড়লেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ১২ সেপ্টেম্বর ২০২০
দেশ ছাড়লেন মিশা সওদাগর
মিশা সওদাগর

ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর যুক্তরাষ্ট্রে গেলেন। জানা যায় পরিবারকে সময় দিতেই সেখানে গিয়েছেন এক সময়ের খলচরিত্রের শক্তিমান এ অভিনেতা। গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান তিনি। 

মিশা সওদাগর জানান, পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও চলচ্চিত্রের মানুষদের নিয়ে কাজ করার জন্য যেতে পারেননি। করোনার সময়টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য এতদিন দেশে ছিলাম। 

মিশা সওদাগর ১৯৮৬ সালে বিএফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলা চলচ্চিত্রে পা দেন। ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এই ছবিতে তিনি নায়ক হয়ে কাজ করলেও সফলতা পাননি। পরবর্তিতে তিনি নিজেকে খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

চলচ্চিত্রে ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি শিল্পী সমিতির সভাপতি পদে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!