ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ে করলেন পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ১২ সেপ্টেম্বর ২০২০
বিয়ে করলেন পুনম পাণ্ডে
পুনম পাণ্ডে এবং তার স্বামী স্যাম বম্বে

ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ১০ সেপ্টেম্বর প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে। পাত্রের নাম স্যাম বম্বে। স্ত্রীর সঙ্গে ছবি আপলোড করে পুনমের স্বামী ক্যাপশন দিয়েছেন, মিস্টার অ্যান্ড মিসেস বম্বে।

কনে সাজতে পুনম এদিন পড়েছিলেন জমকালো ডিজাইন করা ঘাঘড়া। সঙ্গে মানানসই ভারী গয়নাও পরেন। পুনমের স্বামীও ম্যাচিং করে শেরওয়ানি পড়েন। বিয়ের ছবি শেয়ার করে পুনম লিখেছেন, সাত জন্মের জন্য বাঁধা পড়লাম তোমার সঙ্গে। 

তবে নায়িকার এ খুশির দিনেও তাকে কটাক্ষ করতে ছাড়ে নি নেটিজেনরা। নেটজনতার কথায়, দিনরাত নগ্ন হয়ে ছবি পোস্ট করা নারীকে প্রথম কোনো পুরুষ এভাবে ধুমধাম করে বিয়ে করল।

তবে যেই যাই বলুক না কেনো, পুনমের বিয়ের এই ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!