[ বিনোদন ]
মুখ ঢেকেও শেষ রক্ষা হলো না সাই পল্লবীর
সাই পল্লবী
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ‘পাশের বাড়ির মিষ্টি মেয়ে’ হিসেবে তার পরিচিতি রয়েছে। ভক্তরা সেভাবেই তাকে মূল্যায়ন করেন। সিনেমার সংখ্যা বেশি না হলেও জনপ্রিয়তায় তিনি অনেককে ছাড়িয়ে গেছেন।
সম্প্রতি পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ভক্তদের ক্যামেরা বন্দী হন এই অভিনেত্রী। অনেকেই ছবি তুলেছেন তার সঙ্গে। আর নেট দুনিয়া এখন সেই ছবিতেই যেন ভরে গেছে।

বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন সাই পল্লবী। ওড়না দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না তার। সেলফি তোলার অনুরোধে তাকে ঘিরে ধরেন ভক্তরা।
ভক্তদের শেয়ার করা ছবিগুলোকে সাই পল্লবীকে বেশ হাসিখুশি দেখা গিয়েছে। কোনো বিরক্তির ছাপ ছিল না চেহারায়। তিনি অবশ্য ভক্তদের সঙ্গে সবসময়েই বিনয়ী।
সাই পল্লবীর হাতে এখন দুটি সিনেমা আছে। শেখর কামুলার ‘লাভ স্টোরি’তে তাকে দেখা যাবে নাগা চৈতন্যের বিপরীতে। আর ভেনু উদুগুলার ‘ভিরাটা পারভাম’ ছবিতে দেখা যাবে রানা ডাগ্গুবতীর বিপরীতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবি দুটির শুটিং শুরু হবে। পিঙ্ক ভিলা
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!