ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সানি লিওনের পরে এবার নেহা কাক্কর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৩১ আগস্ট ২০২০
সানি লিওনের পরে এবার নেহা কাক্কর!
নেহা কাক্কর

সানি লিওনি, মিয়া খলিফা, জনি সিনসের পর এবার নেহা কাক্কর। বলিউডের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর নাম ভারতের আরো একটি কলেজের মেধা তালিকায় উঠে এলো। সেই বিভ্রান্তিকর মেধাতালিকা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদায়। অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগে।

আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজের পর মালদার একটি কলেজ। মেধাতালিকা বিভ্রাটের নবতম সংযোজনে নাম জড়াল আর এক সেলিব্রিটির। আখ মারে খ্যাত সঙ্গীতশিল্পী নেহা কক্করের নাম জ্বলজ্বল করছে মালদার কলেজের মেধাতালিকায়। সেই মেধাতালিকায় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মালদার মানিকচক কলেজে বিএ পাস কোর্স, এডুকেশন ও ইংরেজি অনার্সের মেধাতালিকায় সবার উপরে রয়েছে নেহা কাক্করের নাম। বিষয়টি নজরে আসার পরই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নেহার নাম মেধাতালিকা থেকে সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!