[ বিনোদন ]
এবার ‘বীরত্ব’ দেখাবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র সালওয়া
নিশাত নাওয়ার সালওয়া
এরই মধ্যে দুটি ছবির কাজ করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া নিশাত নাওয়ার সালওয়া। এবার তার তৃতীয় ছবি চূড়ান্ত। ছবির নাম ‘বীরত্ব’। এই ছবিটি পরিচালনা করবেন সাইদুল ইসলাম রানা। ছবিটির প্রযোজক শুক্লা বনিক।
সালওয়া জানান, অনেক আগে থেকে সিনেমার কথা চলছিল। তখন সিনেমাটির স্ক্রিপ্ট সাজানো ছিল না। এখন স্ক্রিপ্ট আমার হাতে এসেছে। আমি স্ক্রিপ্ট পড়ার পর সিনেমাটি অভিনয় করার বিষয়ে হ্যাঁ বলি। অবশেষে সিনেমাটিতে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হলাম।
অ্যাকশন রোমান্টিক ধাঁচের ‘বীরত্ব’ ছবিতে নিশাত নাওয়ার সালওয়ার বিপরীতে অভিনয় করবেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত অভিনেতা শিপন মিত্র। আসছে আক্টোবরের শুরু দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।
এর আগে সালওয়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার কাজ শেষ করেছেন। কাজ করছেন সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এটি পরিচালনা করছেন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!