ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কপিরাইট সুরক্ষায় শিল্পীদের নিবন্ধন শুরু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ২৩ আগস্ট ২০২০
কপিরাইট সুরক্ষায় শিল্পীদের নিবন্ধন শুরু
ছবি: সংগৃহীত

গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পীদের মেধাসত্ত্ব সংরক্ষণ ও রয়ালিটি আদায়ের লক্ষ্যে নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)। এই সংগঠনটি মূলত শিল্পীদের কপিরাইটসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করে থাকে। 

শনিবার বিকেলে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও বিভিন্ন ব্যান্ডদল নিয়ে সংস্থাটির গুলশানস্থ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রথমদিনেই প্রতিষ্ঠানটির নিবন্ধিত সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। 

কার্যক্রমের শুরু দিনেই ব্যান্ড ফিডব্যাক, ওয়ারফেজ সোলস, পেন্টাগন, আর্টসেল,লালন, দৃক, শূন্য, পাওয়ার সার্জ, ট্রেইনরেক, পরাহ, ওনড্ নিবন্ধন করে। আগামী কয়েকদিন এ নিবন্ধন কার্যক্রম চলবে।  

Advertisement

বিএলসিপিএসের বৈঠকে উপস্থিতি ছিলেন বর্তমান সদস্য হামিন আহমেদ (গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও ব্যান্ডদল মাইলসের অন্যতম সদস্য), ফোয়াদ নাসের বাবু (সুরকার ও ব্যান্ড সদস্য ফিডব্যাক), মানাম আহমেদ (সুরকার ও ব্যান্ড সদস্য মাইলস) প্রমুখ।

করোনা কারণে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএলসিপিএস’র চেয়ারম্যান বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, সুরস্রষ্টা শেখ সাদী খান এবং কণ্ঠ শিল্পী সুজিত মোস্তফা। বিএলসিপিএস এর আইন পরামর্শক ব্যারিষ্টার এ বি এম হামিদুল মিসবাহসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!