ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ন্যান্সির ‘ভুল নাম’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ২২ আগস্ট ২০২০
ন্যান্সির ‘ভুল নাম’
কণ্ঠশিল্পী ন্যান্সি; ছবিঃ সংগৃহীত

করোনা মহামারির কারণে অন্যদের মতো দীর্ঘদিন ঘরবন্দি নন্দিত কণ্ঠশিল্পী ন্যান্সি। এরমধ্যে অংশ নেননি কোনো স্টেজ শো কিংবা টিভি আয়োজনে। আর তার মাঝেই কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে আবারো গানের ভুবনে ফিরছেন এই গায়িকা।

এবার জানা গেল, নতুন করে গানের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন ন্যান্সি। একক গান দিয়ে শুরু করেছেন রেকর্ডিং পর্ব। আর তার নতুন এই গানের শিরোনাম 'ভুল নাম'। শিগগিরই ড্রিম ক্যান্টিনের ব্যানারে অনলাইনে প্রকাশ পাবে গানটি।

সম্প্রতি সংগীত পরিচালক রাজন সাহার স্টুডিও 'জয়া'য় রেকর্ড করা হয়েছে গানটি। গানের কথা লিখেছেন ইসতিয়াক আহমেদ। আর সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

কাজে ফেরা প্রসঙ্গে ন্যান্সি বলেন, করোনা দীর্ঘদিন সবাইকে ঘরে বসিয়ে রেখেছে। শুধু মিউজিক ইন্ডাস্ট্রি নয়, পৃথিবীর সব সেক্টরেই করোনার প্রভাব পড়েছে। থমকে যাওয়া পৃথিবী করোনা জয় করে আবার সচল হতে শুরু করেছে। এ দেশের মানুষও ঘরের বাইরে গিয়ে নিজের কাজ করছেন। এটা দেখেই স্বাস্থ্যবিধি মেনে কাজে ফিরলাম।

আর নতুন গান নিয়ে ন্যান্সি বলেন, গীতিকথা আর রাজন সাহার করা গানের সুর আমার কাছে সময়োপযোগী মনে হয়েছে। আশা করছি, অনেকের ভালো লাগবে এই গান।

এ নিয়ে ড্রিম ক্যান্টিনের কর্ণধার সজল বিশ্বাস বলেন, ড্রিম ক্যান্টিনের শুরু থেকেই বলে আসছি এখানে মানসম্পন্ন কাজ পাবেন দর্শক শ্রোতারা। তার ধারবাহিকতায় শিগগিরই ন্যান্সির গান আসছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!