ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

৪০০ কোটি টাকার আদিপুরুষ হচ্ছেন বাহুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১৯ আগস্ট ২০২০
৪০০ কোটি টাকার আদিপুরুষ হচ্ছেন বাহুবলী
প্রভাস

‘বাহুবলী’ দিয়ে দুনিয়া মাতানো অভিনেতা প্রভাসের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। ঐতিহাসিক গল্পে বিগ বাজেট নিয়ে ছবিটি নির্মিত হবে। এটি পরিচালনা করবেন বলিউডের পরিচালক ওম রাউত।

প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এ ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ একাধিক ভাষায় তৈরি হবে জানিয়ে মঙ্গলবার সামাজিক মাধ্যমে খবরটি জানান প্রভাস। করোনাকালীন সময়কে ইঙ্গিত করে তিনি ক্যাপশনে লেখেন, খারাপের উপর ভালোর জয়ের উদযাপন!

‘আদিপুরুষ’ সম্পর্কে প্রভাস বলেন, প্রতিটি চরিত্রের থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। কিন্তু এই ছবিতে যে চরিত্রে আমাকে দেখা যাবে, তাতে অভিনয়ের সুযোগ পাওয়ার সঙ্গে একদিকে যেমন জড়িয়ে থাকে বুক ভরা গর্ব তেমনই থাকে পাহাড় প্রমাণ দায়িত্ব। আমাদের পুরাণে বর্ণিত এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণই এক্সসাইটেড।

তবে কী সেই চরিত্র বা গল্পের কাহিনি তা খোলাসা করেননি এই অভিনেতা। পাওয়া যায়নি কে হবেন নায়িকা সেই আভাসও। তবে জানা গেছে এখানে রামায়ণের কিছু চরিত্র উঠে আসবে। এখানে প্রভাসকে দেখা যাবে রামের চরিত্রে।

এ ছবির আমেজ হবে ‘বাহুবলী’র মতোই। এটি ছবি প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং কৃষণ কুমার। এখানে বলিউডের কোনো বড় অভিনেতা ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারেন। অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, কৃতি সুরেশ, কাজল আগরওয়ালদের মতো অভিনেত্রীদের নাম শোনা যাচ্ছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘রাধেশ্যাম’। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ ছবিটির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। পূজা হেগড়ের বিপরীতে এই ছবিতে প্রভাসকে দেখা যাবে রোমান্টিক চরিত্রে। তার ভিড়ে ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে হাজির হলেন কোটি কোটি হৃদয়ের হার্টথ্রব।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!