সুশান্তের প্রেমিকা রিয়ার সঙ্গে মহেশ ভাটের ‘অন্যরকম’ সম্পর্ক
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন তারই প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আর রিয়ার সঙ্গে বলিউডের বর্ষীয়ান পরিচালক-প্রযোজক মহেশ ভাটের ঘনিষ্ঠতা সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। মহেশ ভাট ও রিয়ার ঘনিষ্ঠতাই কি সুশান্তের জীবনের সর্বনাশ হয়েছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরইমধ্যে রিয়া ও মহেশ ভাটের একটি পুরনো ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রিয়ার সঙ্গে গুরু-শিষ্যের সম্পর্ক বলে দাবি করেন বলিউডের বর্ষীয়ান পরিচালক-প্রযোজক মহেশ। কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে তার সম্পর্ক বিতর্কের সৃষ্টি করে। তাদের মধ্যে অন্যরকম সম্পর্ক থাকার গুঞ্জন শুরু হয়। এমনকি সুশান্তকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রিয়াকে পরামর্শ দেন মহেশ ভাট।
সুশান্তের মৃত্যুর মামলায় বলিউডের বাঘা বাঘা তারকা পরিচালক ও প্রযোজককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মহেশ ভাটও। যখন মহেশ ভাট চরম প্রশ্নের মুখে ঠিক তখনই রিয়ার কাঁধে মহেশের মাথা রাখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষেপেছেন নেটিজেনরা। তারা নানাভাবে বিরূপ মন্তব্য করছেন। ওই ভিডিওতে রিয়া জানান, জেলেবির পর ভালোবাসা সম্পর্কে তার সব ধারণা পাল্টে গিয়েছে। এখন বাকি জীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।