ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঘুমন্ত অবস্থায় কুমারিত্ব হারিয়েছিলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫, ১৬ আগস্ট ২০২০
ঘুমন্ত অবস্থায় কুমারিত্ব হারিয়েছিলেন এই অভিনেত্রী
এমি শ্যুমার

চারিদিকে ধর্ষণ যেমন ক্রমশ মাথা চারা দিয়ে উঠেছে তেমনই বেড়ে চেলছে উইমেন এমপাওয়ারমেন্ট ক্যাম্পেইন। যৌন নিগ্রহ, হেনস্থা, ধর্ষণ নিয়ে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন মেয়েরা। মুখ খুলেছেন বহু অভিনেত্রীও। হলিউডের #মিটু ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা নানান প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন।

তেমনই গত বছরখানেক আগে প্রকাশ্যে আসে এমি শ্যুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা। এমির বয়ফ্রেন্ড তাকে ঘুমের মধ্যে অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে যায় বলে দাবি করেছেন ওই অভিনেত্রী।

গত বছরখানেক আগে অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার খোলসা করেন এমি। নায়িকা জানান, তিনি এবং তার বয়ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন। ঘুমন্ত অবস্থায় এমির বয়ফ্রেন্ড তাকে রেপ করে। আর এইভাবেই তিনি তার ভার্জিনিটি হারান।

Advertisement

সেই মারাত্মক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, আমি সেই সময় ঘুমোচ্ছিলাম। আর ঘুমনোর সময় আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা মানে সেটা রেপেরই সমান। ওই ঘটনার আগে আমি ভার্জিন ছিলাম। তখন রিলেশনশিপের যেই স্টেজে আমার ছিলাম এসব নিয়ে আমরা কোন কথা বলিনি, কোন আলোচনাও করিনি এই বিষয় আমরা।

একইসঙ্গে তিনি আরো বলেছেন, আমরা সেক্স লাইফে ছিলাম না। সাধারণত যেকোন কাপেল প্ল্যান করেই এগোয়। আমরা দু’জনে তখন কিছু প্ল্যানও করিনি। ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরকম করে বসল। আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে যাই্। কখনো ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে কখনো এরকম করবে আমার সঙ্গে। তখন বেশ ঘাবড়ে গিয়েছিলাম। 

তার কথায়, ও ভেবেছিল ঘুমের মধ্যে থাকলেও আমি জানি, বুঝেছি। ও আমার রাগ কমাবার চেষ্টা করছিল। কিন্তু এটা এমনই একটা ঘটনা যা আমি কখনো ভুলতে পারব না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!