ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আইএমডিবি’র রেটিংয়ে ইতিহাস গড়লো সুশান্তের ‘দিল বেচারা’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮, ২৮ জুলাই ২০২০
আইএমডিবি’র রেটিংয়ে ইতিহাস গড়লো সুশান্তের ‘দিল বেচারা’
ফাইল ছবি

গেলো শুক্রবার ‘ডিজনি হটস্টার’ এ মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ছবি ‘দিল বেচারা’। শুধু সুশান্তের অনুরাগীরাই নন, ‘দিল বেচারা’ একইভাবে পরিচালক মুকেশ ছাবরা ও ছবির নায়িকা সঞ্জনা সঙ্ঘীর কাছেও গুরুত্বপূর্ণ ছিল। আর মুক্তির তিন ঘণ্টার মধ্যেই ইতিহাস গড়ল সুশান্তের এই শেষ ছবি। 

আইএমডিবি-তে হায়েস্ট রেটিং-এ দিল বেচারা পেল ১০\১০। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত সুশান্তের অনুরাগীরা। ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই টুইটারে ট্রেন্ড করলো ‘দিল বেচারা’। 

এক অনুরাগী লিখেছেন, দিল বেচারা ইতিহাস তৈরি করলো। সুশান্তের জন্য খারাপ লাগছে, কারণ, ও ওর পরিশ্রমের জন্য ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আরো একজন লিখেছেন, আইএমডিবি-র রেটিংয়ে ১০ এর মধ্যে ৯.৮ অর্জন করেছে। এটা সুশান্তের প্রাপ্য। সুশান্ত সবসময়ই আমাদের হৃদয়ে থাকবে। দিল বেচারা ইতিহাস তৈরি করলো।

প্রসঙ্গত, হটস্টারে এত দর্শক ‘দিল বেচারা’ দেখেছেন, যে ওয়েবসাইটটি ক্রাশও করে যায় কিছুক্ষণের জন্য। যেটি অনেকেই হয়ত খেয়াল করেছেন। এমনকি এই সমস্যায় ভুক্তভোগী পরিচালক হনসল মেহেতা টুইটও করেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!