ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নির্মাণে আসছেন ছন্দা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ২ জুলাই ২০২০
নির্মাণে আসছেন ছন্দা
গোলাম ফরিদা ছন্দা

প্রতিভাবান অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। নান্দনিক অভিনয় আর শৈল্পিক গুণে তিনি তৈরি করে নিয়েছেন শক্ত অবস্থান। এবার জনপ্রিয় এই অভিনেত্রী নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন। ‘জোছনা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করবেন তিনি। 

নাটকটি পরিচালনার পাশাপাশি নাম ভূমিকায়ও অভিনয় করবেন তিনি। শোয়েব চৌধুরীর গল্পে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফেরারী ফরহাদ।

এ প্রসঙ্গে গোলাম ফরিদা ছন্দা বলেন, অনেক বছর ধরেই অভিনয় করছি, কিন্তু কখনো পরিচালনায় আসার কথাটা সেভাবে ভাবিনি। ভালো একটা প্রস্তাব পেয়েছি বলেই কাজটি করছি। নাটকের নাম ভূমিকায়ও আমি থাকছি। আমার মনে হয় দর্শক হতাশ হবেন না। দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।

ক্রমশ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেভাবে নাটকে অভিনয় করছেন না ছন্দা। আসছে ঈদের জন্য একটি নাটকে কাজ করেছেন তিনি। নাটকটির নাম ‘বাবারা সব পারে’। এটি পরিচালনা করেন কামরুজ্জামান সাগর। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!