ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বোমা আতঙ্কে রজনীকান্তের বাড়িতে পুলিশের তল্লাশি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ১৯ জুন ২০২০
বোমা আতঙ্কে রজনীকান্তের বাড়িতে পুলিশের তল্লাশি
রজনীকান্ত

পুলিশের জরুরি নম্বরে ফোন দিয়ে বলা হল রজনীকান্তের বাড়িতে বোমা হামলা হবে। বৃহস্পতিবার বিকেলে এমন খবর পেয়েই তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যদাতা নিজের নাম প্রকাশ না করেই ফোন কেটে দেন। পুলিশ এরপর তড়িঘড়ি করে বিশেষ বাহিনীকে সেখানে পাঠায়। পরে জানা যায়, এটি ‘প্রাঙ্ক’ কল ছিল। 

করোনার কারণে রজনীকান্ত পরিবারসহ বাড়িতেই আছেন। তাই পুলিশদের ভেতরে ঢুকতে দেননি। তারা বাইরে দশ মিনিটের মতো তল্লাশি করে ফিরে যান। থানায় ফিরে পুলিশ ‘প্রাঙ্ক কলের’ বিষয়ে নিশ্চিত হয়। যে ব্যক্তি এমন কাজ করেছে এখন তাকে ধরতে মাঠে নেমেছেন কর্মকর্তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!