[ বিনোদন ]
করোনার বিশেষ পরিস্থিতি অমান্য করায় গ্রেফতার পুনম পান্ডে
পুনম পান্ডে
করোনা সংক্রমণ রুখতে ভারতে চলছে বিশেষ ব্যবস্থা। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন পুনম পান্ডে! তাই বিশেষ ব্যবস্থা ভঙ্গের অভিযোগে অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। রোববার তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশেষ ব্যবস্থা ভেঙে এদিন নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান অভিনেত্রী। স্বভাবতই তার গাড়ির গতিরোধ করে পুলিশ। প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, পরে পুনম পান্ডেকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় গাড়িটিও।
গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনম পান্ডের আইনি লড়াইয়ের খবর সংবাদ শিরোনামে এসেছিল। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি।
ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২২,১৭১ দাঁড়িয়েছে। রোববার ১২৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৭৭৯ জনের।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!