ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

মিলনের ‘ইন্দুবালা’ আসছে শুক্রবার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২৬ নভেম্বর ২০১৯
মিলনের ‘ইন্দুবালা’ আসছে শুক্রবার
‘ইন্দুবালা’ ছবির দৃশ্যে পায়েল ও মিলন

জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া ‘ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো’ গানটি নিয়ে সিনেমা নির্মাণ করেছেন জয় সরকার। ছবির নাম ‘ইন্দুবালা’। ছবিটিতে দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত পায়েল। এ ছবিটি শুক্রবার সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে নির্মাতা। 

নির্মাতা জয় সরকার বলেন, ছবিটি সেন্সর বোর্ডের প্রশংসিত হয়েছে। দর্শকদেরও পছন্দের ছবি হবে এটি। শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে, সবাইকে হলে এসে ছবিটি দেখার অনুরোধ রইলো। 

ছবির গল্প নিয়ে জয় বলেন, ইন্দুবালা গানটি অনুপ্রেরণায় সিনেমাটির গল্প তৈরি করেছি। তবে সিনেমায় থাকছে না এই গান। ইন্দুবালাকে নিয়ে নতুন গান রেখেছি এখানে। 

ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে মিলন-পায়েল ছাড়াও আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনিন, আশিক চৌধুরী ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনুর।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!