[ বিনোদন ]
জন কবিরের পিতৃবিয়োগ
ছবি: সংগৃহীত
জনপ্রিয় গায়ক ও অভিনেতা জন কবিরের বাবা কাজী আলমগীর কবির মারা গেছেন। সোমবার দুপুর আড়াইটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন জন কবির নিজেই।
জন কবির বলেন, বাবা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত অসুখসহ নানা রোগ দেখা দিয়েছিলো। এছাড়া বেশ কিছুদিন আগে ওনার ওপেন হার্ট সার্জারিও হয়েছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আমাদের ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
পিতৃশোকে কাতর এই অভিনেতা সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। তিনি জানান, তার বাবা কাজী আলমগীর কবিরকে কোথায় দাফন করা হবে সে বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি।
কারণ তার ভাই শাহনূর কবির বর্তমানে কানাডায় রয়েছেন। তিনি দেশে ফেরার পর মরদেহ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
ডেইলি বাংলাদেশ/এনএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!