ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ২৬ নভেম্বর ২০১৯
এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

৬১ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রংপুর এলজিইডি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, ২০০৮ সালের ২৩ জুন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সাত লাখ ১২ হাজার ২৪৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন আনিসুর রহমান সরদার। এছাড়া বগুড়া ও রংপুর এলজিইডিতে কর্মরত থাকা অবস্থায় আয় বহির্ভূত ৬১ লাখ ৫৮ হাজার ৫২৭ টাকার সম্পদ অর্জন করেন।

দুদক বগুড়ার সহকারী পরিচালক আরো জানান, দুর্নীতির দায়ে ২০০৮ সালে নির্বাহী প্রকোশলী আনিসুর রহমান সরদারকে জোরপূর্বক অবসর দেওয়া হয়। তার স্ত্রী আইরিন পারভীনের নামেও আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। কিন্তু স্ত্রী মারা যাওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!