তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়াও ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিটিবি চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান এসব কথা বলেন।
.png)
বিগত দেড় দশক ধরে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ কে এম রিয়াজুল হাসান বলেন, এবার বই ছাপানোর কাজ দেরিতে শুরু করায় এবং হঠাৎ শিক্ষাক্রমে পরিবর্তন আসায় বেশ কিছু সংশোধন-পরিমার্জন করতে হয়েছে এনসিটিবিকে। এ কারণে বিগত বছরগুলোর মতো এবার বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে না সরকার। তবে, ওয়েবসাইটে উন্মুক্ত হচ্ছে পরিমার্জিত পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন।
এ প্রসঙ্গে এনসিটিবি চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইটে বইগুলোর অনলাইন ভার্সন পাওয়া যাবে আজ থেকেই।