ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১২, ২৫ ডিসেম্বর ২০২৪
ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ

আবারো পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গত আট বছর এসএসসি, এইচএসসির জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হলেও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিগত সময়ে যেভাবে পরীক্ষা নেয়া হতো, তা থেকে কিছুটা আলাদা পদ্ধতিতে এবার পরীক্ষা হবে। ভর্তির বিজ্ঞপ্তিতে আমরা পরীক্ষার পদ্ধতি, কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং কোনটিতে কত নম্বর থাকবে; সব উল্লেখ করব।’

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেখানে ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। যার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!