উপাচার্য জানান, ’এ বছর ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষাও নেয়া হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
জানা যায়, এ ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, বি ইউনিটে জীব বিজ্ঞান স্কুল, সি ইউনিটে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল এবং ডি ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.png)
আরো জানা যায়, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল সি, ডি ইউনিট ও ১৮ এপ্রিল এ ও বি ইউনিটের অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি ২০২৫ থেকে আবেদন শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, এবং আবেদন ফি জমা প্রদানের পদ্ধতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন ও সব ডিসিপ্লিনের প্রধানদের এক মতবিনিময় সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলেছিলেন। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।