জানা যায়, আগে আইইএলটিএস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু এখন থেকে নতুন নিয়মের কারণে লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবে পরীক্ষার্থীরা পেনসিল ব্যবহার করতে পারবেন না। পরীক্ষায় আরো স্বচ্ছতা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীদের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। একাডেমিক ও জেনারেল আইএলটিএসে দুই ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়ত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না। কেন্দ্রে প্রার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।
.png)
ব্রিটিশ কাউন্সিল সূত্র জানায়, এমন নিয়মের ফলে প্রার্থীদের সঙ্গে কিছু নিয়ে আসতে হবে না। পরীক্ষার্থীদের সময় বাঁচবে এবং আরো দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে পারবেন। আইইএলটিএস পরীক্ষায় এখন থেকে কলম ব্যবহারের ফলে প্রার্থীরা প্রত্যাহিক জীবনে কলম ব্যবহারের সুবিধা পরীক্ষাতেও পাবেন।