ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অবশেষে গুচ্ছ ছাড়লো খুবি, আবেদন শুরু জানুয়ারিতে

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১৮ ডিসেম্বর ২০২৪
অবশেষে গুচ্ছ ছাড়লো খুবি, আবেদন শুরু জানুয়ারিতে
ছবি: ডেইলি বাংলাদেশ

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে আলাদা ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। পরীক্ষার সময়সূচি এবং পদ্ধতি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Advertisement

এর আগে, ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের ডিন ও ডিসিপ্লিনের প্রধানদের এক মতবিনিময় সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফেরার দাবি তুলছিলেন। গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে একক ভর্তি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে করোনাকালীন শিক্ষাসংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তিপ্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ভর্তির দীর্ঘসূত্রিতা ঘিরে নানা সমালোচনা হতে থাকে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: খুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!