ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খুলনা বিশ্ববিদ্যালয়ে পানির পাম্প চুরি, সমালোচিত সার্বিক নিরাপত্তা

খুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৪
খুলনা বিশ্ববিদ্যালয়ে পানির পাম্প চুরি, সমালোচিত সার্বিক নিরাপত্তা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নলকূপ রুমের তালা ভেঙ্গে পানির পাম্প চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ রুম থেকে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে ঐ চুরির ঘটনাটি ঘটে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর অ্যাকাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ রুম থেকে পানির পাম্পটি চুরি হয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

চুরির ঘটনা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাইদ খান জানান, “আমরা নিরাপত্তা প্রহরী, ইঞ্জিনিয়ার সেকশনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দুইবার বসেছি। সিসিটিভি ফুটেজ চেক করে দুই জনকে সন্দেহজনকভাবে দেখা গেছে, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি খুব শীঘ্রই চোরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে পারব।

Advertisement

পানি সরবরাহের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী শেখ মো. সাইফুল আলম বাদশা বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ দেওয়ার পরপরই শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”

এদিকে নিরাপত্তা প্রহরী সাইদ জানান, “ঘটনার দিন রাতে প্রহরার দায়িত্ব পালন করা হলেও কীভাবে চুরি হলো, তা স্পষ্ট নয়। এতো নিরাপত্তার পরও এই চুরির ঘটনা ঘটেছে। এতে অনেকে জড়িত থাকতে পারে। কারণ এই পাম্প এতো ভারি যে এক দুইজন তোলা অসম্ভব।”

চুরির এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: খুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!