মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ৯, ১০, ১১ ও ১২ ডিসেম্বরের যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সরাসরি উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় ফরমে অনুষদের ডিন, প্রক্টর এবং প্রভোস্টদের স্বাক্ষরসহ জমা দিতে হবে। এর আগে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পিন কোড এবং রোল নম্বর দিয়ে লগ ইন করে ভর্তি, রেজিস্ট্রেশন, মেডিকেল এবং বেতন ফরম ডাউনলোড করতে হবে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাকৃবিতে এই বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী এরই মধ্যে অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নগদ অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদত্ত ১০ হাজার টাকা থেকে ভর্তি ফি কর্তন করার পর অবশিষ্ট টাকা শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।