ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার ববির রাস্তায় ইজরায়েল-ভারতের পতাকা

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ৩ ডিসেম্বর ২০২৪
এবার ববির রাস্তায় ইজরায়েল-ভারতের পতাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফটকের রাস্তায় ইজরায়েল ও ভারতের পতাকা অংকন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে অজ্ঞাত কেউ এই পতাকা আকেন। 

পতাকা সদৃশ চিত্রে ‘ইলহাম- ILHAM (Islamic Learning for Humane and Ardent Motion)" নামক একটি অরাজনৈতিক ইসলামিক সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে সূত্রে জানা যায়। 

Advertisement

এর আগে গতকাল (২ ডিসেম্বর) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা ও বাংলাদেশের প্রতি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে একটি মিছিল বের করে। এ সময় ‘ইলহাম বরিশাল বিশ্ববিদ্যালয়’ কর্তৃক একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের প্রতি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে ইলহামের দফতর সম্পাদকে আবু ত্বোহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি৷

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ববি
লিংক সফলভাবে কপি হয়েছে!