ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসি: ফরম পূরণ শুরু ২ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ৩ ডিসেম্বর ২০২৪
এইচএসসি: ফরম পূরণ শুরু ২ মার্চ
ছবি: সংগৃহীত

আগামী বছরের (২০২৫ সালের) এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী বছরের ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

আগামী জুন মাসের শেষের দিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!