ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ৩০ নভেম্বর ২০২৪
ছাত্র সংগঠনগুলোকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে গণঅভ্যুত্থান অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠনগুলোকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শনিবার (৩০ নভেম্বর) জুলাই হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ 'সংহতি যাত্রার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি মশিউর রহমান রিচার্ড এই দাবি জানান।

মশিউর রহমান রিচার্ড বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বাংলাদেশের নাগরিকগণ প্রতিবাদ জানাচ্ছে। এর প্রেক্ষিতে ভারতের ডাক্তাররা ঘোষণা দিয়ে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। 

Advertisement

বিভিন্ন চক্রান্তের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করা হচ্ছে। যে সাইন্সল্যাবে গণঅভ্যুত্থানের আন্দোলনের অন্যতম হাব ছিল, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সব ছাত্র-জনতা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছে। সেখানেই ছাত্ররা নিজেরা নিজেরা মারামারিতে জড়িয়েছে। আমরা শুরু থেকেই জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম। জাতীয় ঐক্য রক্ষায় এর বিকল্প নাই।

সমাবেশ শেষ করে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে কাঁটাবন গিয়ে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!