রোববার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন বা ডিনের প্রতিনিধি কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার, সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূঁইয়া।
.png)
এছাড়া দুজন শিক্ষার্থী প্রতিনিধি হলেন- প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী উমামা ফাতেমা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আব্দুল কাদের।