বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিটি গঠন করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিটি তদন্ত প্রতিবেদনে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের জন্য ৩৭ ও ছেলেদের জন্য ৩৫ বছর করার সুপারিশ করে।
.png)
তারা আরো বলেন, আজ আমরা জানতে পারলাম উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী তিনদিনের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা আবারো রাজপথে নামবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক রোমান কবির, আবু সাঈদ সাদ, সানিয়া সুমি প্রমুখ।