ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৯, ২২ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা
সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটির রূপরেখা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

কমিটির সদস্য সচিব হয়েছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ওমাবা ফাতেমা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দ্রুততম সময়ের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!