ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রোববার খুলছে ববি, সোমবার থেকেই প্রথম বর্ষের ক্লাস

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ১৯ অক্টোবর ২০২৪
রোববার খুলছে ববি, সোমবার থেকেই প্রথম বর্ষের ক্লাস
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহাম বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহ:) এর ওফাত দিবস উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে রোববার (২০ অক্টোবর) খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

দাফতরিক কার্যক্রম এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু সোমবার থেকে। 

এর আগে রেজিস্ট্রার মনিরুল ইসলামের সাক্ষরিত এক নোটিশে গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। তবে এসময় আবাসিক হলগুলো খোলা রাখা হয়।

Advertisement

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ অক্টোবর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগসমূহকে ক্লাস শুরুর বিষয়ে নোটিশ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!