ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ১৭ অক্টোবর ২০২৪
আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের আমলে ঘটা অন্যায়গুলোর বিচার, জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় জাবির প্রধান ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাবি শাখার পদত্যাগকৃত সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে জাবির অগণিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থী ও সমন্বয়কদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!