বৃহস্পতিবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
জানা যায়, এতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দেওয়ার ভোগান্তি কমবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
.png)
সূত্র জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সব ধরনের ফিস/চার্জ/বেতন অনলাইনে সংগ্রহের লাইভ অপারেশন শুরু হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি’র সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে (SPG) এ কার্যক্রম চলবে।
এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল মতিন বলেন, সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ও ওয়ালেট, মোবাইল অ্যাপ (নগদ, বিক্যাশ, রকেট, উপায়, সেলফিন, টেপ, ওকে ওয়ালেট, মেঘনা পে, টেলিক্যাশ, ইসলামিক ওয়ালেট), কার্ড (ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সাস), ইন্টারনেট ব্যাংকিং (এমটিবি, সাউথ ইস্ট, মেঘনা, সিটিটাচ) এর মাধ্যমে স্বল্প খরচে ঘরে বসে অনলাইনে সব ধরনের ফিস/ চার্জ/ বেতন জমা করতে পারবে। আমরা আশা করি এতে শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবে এবং শিক্ষার্থীদের অনলাইনে ফি/ বেতন/ চার্জ জমা দেওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। সোনালী ব্যাংক সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর।