মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত বছরের ২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে স্টুডেন্টস ই-পেমেন্ট সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ও ব্যাংকে লেনদেন সহজ করার লক্ষ্যে এ সেবা চালু করা হয়। তবে চালু হওয়ার এক বছর পার হলেও কার্যক্রম চালু হয়নি।
.png)
নোয়াখালী থেকে ভর্তিচ্ছু রাকিব হোসেন বলেন, অনলাইনে পেমেন্ট সিস্টেম থাকলে ভালো হতো। অনলাইনের যুগে অফলাইনে কাজের হয়রানি হয়। দূর থেকে এসে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করতে হয়। তীব্র গরমে ২-৩ ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি হচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, অনলাইনে পেমেন্ট সিস্টেম যেন সচল করে।
মেয়েকে ভর্তি করতে আসা এক অভিভাবক জানান, ডিজিটালের যুগে এই বিশ্ববিদ্যালয়ে কাজকর্মে ডিজিটালাইজেশন হয়নি। অনলাইন পেমেন্ট সিস্টেম হলে বাসা থেকে পেমেন্ট করে আসা যেত। এখানে এসে এত লম্বা লাইনে দাঁড়ানো লাগত না। পেমেন্ট সিস্টেম অনলাইনে হলে দুর্ভোগ কমত।
ইবি শাখা অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার রুকন উদ্দিন বলেন, অনলাইনে পেমেন্ট সিস্টেম যে পদ্ধতিতে উদ্বোধন হয়েছিল সেটা কার্যক্রম চলমান আছে। অনলাইনে পেমেন্ট সিস্টেমে সফটওয়্যার আপডেট না হওয়ায় এখনো সচল হয়নি। আশা রাখছি, আগামী বছর থেকে শিক্ষার্থীরা অনলাইনে কার্যক্রমে করতে পারবেন।