সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান।
তিনি জানান, এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সদস্য সচিব হিসেব তিনি নিজেই দায়িত্ব পালন করবেন। এছাড়া আহ্বায়ক চাইলে তার পছন্দ মতো কমিটিতে সদস্য নিতে পারবেন।
.png)
এর আগে, সকাল ৯টায় একে একে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয় ৩৫ প্রত্যাশীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শাহবাগে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এরপর বেলা দেড়টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের ফলে যমুনার সামনের সড়ক বন্ধ হয়ে যায়। এতে করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ৩৫ প্রত্যাশী এক নেতা ডেইলি বাংলাদেশকে বলেন, অনেক আশ্বাস পেয়েছি। অনেক বলা হয়েছে যে, এ নিয়ে সরকার ভাবছে। এখন মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে। এভাবে আর কত? আজ যদি দাবি না মানা হয়, তাহলে আমরা লাগাতার কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছি।
সমাবেশে অংশ নেয়া ৩৫ প্রত্যাশীদের ভাষ্য, সেশনজট, করোনাসহ নানা কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের দাবি, তারা চাকরি চান না, অন্তত প্রতিযোগিতা করার সুযোগ চান। চাকরিতে আবেদনের বয়সসীমা বর্তমানে ৩০। এটা অযৌক্তিক ও বৈষম্য। বিশ্বের সব দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ঊর্ধ্ব। তাহলে তারা কেন এই বৈষম্যের শিকার হবেন।